বিজয়ী তালিকা

শুভেচ্ছা ও অভিনন্দন সকল বিজয়ীদের, যারা বিজয়ী হয়নি তারা বেশি বেশি প্র্যাকটিস করি




ক্রমিক ছবি বিজয়ীর নাম মোবাইল নাম্বার স্কোর সময়

প্রতিভা সম্পর্কে জানুন

প্রতিভা একটি অনলাইন কুইজ প্ল্যাটফর্ম

এখানে ছোট, বড় সকলের জন্য উপযোগী একটি প্রচেষ্টা যেখানে বুদ্ধিবৃদ্ধির সাথে বিভিন্ন পুরস্কার জেতার সম্ভাবনা রয়েছে। মোবাইল কিংবা কম্পিউটারের মাধ্যমে যেকোনো সময় যেকোনো জায়গা থেকে খেলা যায়, তাই সময় কাটানোর পাশাপাশি নলেজ বৃদ্ধি পাবে, যা যেকোনো প্রতিযোগিতা মূলক কাজে সহায়ক হবে।

কি ধরনের কুইজ থাকতে পারে সে সম্পর্কে জানুন

কুইজ কন্টেস্ট এ অংশ গ্রহণ করার পূর্বে বেশি বেশি প্র্যাকটিস করি

এমসিকিউ

সাধারণত, এমসিকিউ এ ৪টি অপশন থাকে এবং ১টি সঠিক উত্তর থাকে। এমন টাইপের প্রশ্ন নিয়ে আমাদের আকর্ষণীয় তথ্যবহুল এমসিকিউ সেকশন


এমএসকিউ

সাধারণত, এমএসকিউ এ ৪টি অপশন থাকে এবং ১ অথবা ততোধিক সঠিক উত্তর থাকে। এমন টাইপের প্রশ্ন নিয়ে আমাদের এমসিকিউ সেকশন


সত্য-মিথ্যা

কিছু প্রশ্ন/বিবৃতি আছে যার উত্তরে আমরা হ্যাঁ/না কিংবা সত্য/মিথ্যা বলে থাকি। এমন টাইপের প্রশ্ন নিয়ে আমাদের সত্য-মিথ্যা সেকশন । এখানে আপনারা সত্য এবং মিথ্যা উত্তর দিবেন



লেখা পাজল

প্রশ্নের মধ্যেই এমন প্যাঁচ লাগানো থাকে ক্ষণিক সময়ের জন্য মাথা জ্যাম লেগে যায়,এমন টাইপের প্রশ্ন নিয়ে পাজল টেক্সট


পাজল ছবি

মাঝে ছবিতে কিছু প্রশ্ন দেখে টাশকি খেয়ে যাই আমরা! গাণিতিক কিংবা পাজল টাইপের এমন প্রশ্ন নিয়ে আমাদের পাজল ইমেজ সেকশন


পাজল গেইম

প্রশ্ন দেখে উত্তর দেয়া তো অনেক হল, এবার নিজেকে খেলতে হবে! নানা টাইপের পাজল মিলানো নিয়ে আমাদের পাজল গেম সেকশন


নিয়মাবলী

কুইজে অংশগ্রহণ করার পূর্বে নিয়মাবলী জেনে নিন

১. প্রতিভা কুইজ খেলতে হলে ইউজার কে রেজিস্ট্রেশান ও সাবস্ক্রিপশন করতে হবে। প্রতিদিনের জন্য সাবস্ক্রিপশন ফি ১ টাকা।

২. একজন ইউজার ফুল কুইজ দৈনিক একবারই খেলতে পারবেন তবে যদি কোন ইউজার যেকোনো কারনে কমপ্লিট করার পূর্বে বের হয়ে যান অথবা ডিসকানেক্ট হয়ে যান সেক্ষেত্রে সর্বোচ্চ ৩ বার সুযোগ পাবেন। তবে প্রত্যেকবার কুইজ নতুন করে শুরু হবে।

৩. বিভিন্ন ক্যাটেগরিতে ভিন্ন টাইপের কুইজ থাকবে যেমন টেক্সট কুইজ, ইমেজ কুইজ, ভিডিও কুইজ, পাজল কুইজ ইত্যাদি।

৪. ভিন্ন কুইজ এর জন্য ভিন্ন সময় ও গ্রেডিং থাকবে। অন্যভাবে বলা যায় সহজ কুইজ জন্য কম সময়/নাম্বার এবং কঠিন কুইজ এর জন্য বেশী সময়/নাম্বার।

৫. দ্রুততম সময়ে সর্বোচ্চ সঠিক উত্তরদাতা বিজয়ী হিসাবে বিবেচিত হবেন। একাধিক বিজয়ীর জন্য ক্রমানুসারে লিস্টিং করা হবে।

৬. সঠিক উত্তরের জন্য ফুল নাম্বার এবং ভুল উত্তরের জন্য ৫০% নাম্বার কর্তন করা হবে।

৭. প্রতিদিন বিজয়ী নির্বাচিত হবে রাত ১২ টার পর। সাপ্তাহিক ও মাসিক বিজয়ীদের নাম "বিজয়ীদের তালিকা" তে দেখা যাবে।

৮. একজন ইউজার তার সুবিধামত যেকোনো পরিমানের টাকা রিচার্জ করতে পারবেন তবে ন্যূনতম ৩০ টাকা রিচার্জ করতে হবে।

৯. বিজয়ীদের পুরস্কার মোবাইল রিচার্জ এর মাধ্যমে প্রদান করা হবে তাই মোবাইল নাম্বার, ইমেইল আপডেট রাখবেন।




পুরস্কার !!!

দেখে নিন কি কি পুরস্কার থাকছে! এছাড়াও বিশেষ সময়ে বিশেষ পুরস্কার থাকবে। নোটিস বোর্ড এর মাধ্যমে আপডেট তথ্য পাওয়া যাবে।

বিশেষ দ্রষ্টব্যঃকর্তৃপক্ষ যেকোনো সময় যে কোন পুরস্কার সংযোজন, বিয়োজন, পরিবর্তন, পরিবর্ধন ও বাতিল করার ক্ষমতা সংরক্ষণ রাখে।

দৈনিক পুরস্কার

১০/দৈনিক

দৈনিক পুরস্কার থাকবে ১০টি, প্রত্যেকে ৫০ টাকা করে মোবাইল রিচার্জ পাবেন। দ্রুততম সময়ে সর্বোচ্চ সঠিক উত্তরদাতা বিজয়ী হিসাবে বিবেচিত হবেন। অর্থাৎ সর্বোচ্চ সঠিক উত্তর ও সর্বনিম্ন সময় ক্যালকুলেশন এর মাধ্যমে ১০ জন কে পুরস্কার দেয়া হবে।



সাপ্তাহিক পুরস্কার

৫/সাপ্তাহিক পুরস্কার

প্রত্যেকে ১০০ টাকা করে মোবাইল রিচার্জ পাবেন । ৩ ধরনের ক্যাটেগরি থাকবে। প্রথমটি হচ্ছে - সারা সপ্তাহের মধ্যে দ্রুততম সময়ে সর্বোচ্চ সঠিক উত্তরদাতা ১ জন কে পুরস্কার দেয়া হবে। দ্বিতীয়টি হচ্ছে - প্রত্যেক ইউজার এর সারা সপ্তাহের বেস্ট ৩টি রেজাল্ট এর গড়ের সমন্বয়ে টপ ৩ জন কে পুরস্কার দেয়া হবে। তৃতীয়টি হচ্ছে - ৭ দিনই যারা অংশগ্রহণ করেছেন তাদের মধ্যে টপ ১ জন কে পুরস্কার দেয়া হবে।

মাসিক পুরস্কার

৩/মাসিক পুরস্কার

মাসিক পুরস্কার থাকবে ৩ টি, প্রত্যেকে ৫০০ টাকা করে মোবাইল রিচার্জ পাবেন । মাসিক বিজয়ীর ক্ষেত্রে ২ ধরনের ক্যাটেগরি থাকবে। • প্রথমটি হচ্ছে - সারা মাসের মধ্যে দ্রুততম সময়ে সর্বোচ্চ সঠিক উত্তরদাতা ১ জন কে পুরস্কার দেয়া হবে। • দ্বিতীয়টি হচ্ছে - প্রত্যেক ইউজার এর সারা মাসের বেস্ট ১৫ টি রেজাল্ট এর গড়ের সমন্বয়ে টপ ২ জন কে পুরস্কার দেয়া হবে।

সাধারণ জিজ্ঞাসায় প্রশ্ন

প্রশ্নোত্তর

সাধারণত আমাদেরকে কি ধরনের প্রশ্ন জিজ্ঞেস করা হয়

১. কুইজ এ অংশগ্রহণ করতে হলে ইন্টারনেট এর প্রয়োজন আছে কি?

জি, যে কোন ইন্টারনেট (মোবাইল, ওয়াইফাই, ব্রডব্যান্ড) দিয়ে খেলতে পারবেন।

২. কুইজ খেলার কি কোন নির্দিষ্ট সময় আছে?

না, আপনার সুবিধামত যে কোন সময় খেলতে পারবেন।

৩. দিনে কয়বার খেলা যাবে?

একজন ইউজার ফুল কুইজ দৈনিক একবারই খেলতে পারবেন তবে যদি কোন ইউজার যেকোনো কারনে কমপ্লিট করার পূর্বে বের হয়ে যান অথবা ডিসকানেক্ট হয়ে যান সেক্ষেত্রে সর্বোচ্চ ৩ বার সুযোগ পাবেন। তবে প্রত্যেকবার কুইজ নতুন করে শুরু হবে।

৪. কিভাবে টাকা অ্যাড করা যায়?

মোবাইল ব্যাংকিং (বিকাশ, রকেট, নগদ ইত্যাদি) সহ যেকোনো মাস্টার/ভিসা কার্ড (ডেবিট/ক্রেডিট) ব্যবহার করে টাকা অ্যাড করা যাবে।

৫. কত টাকা অ্যাড করা যায়?

৩০ টাকা থেকে ৫০০ টাকার মধ্যে যেকোনো পরিমাণ টাকা অ্যাড করা যায়।

৬. আমার রেফারেন্স কোড ব্যবহৃত হলে কত টাকা বোনাস হিসাবে পাবো?

আপনার রেফারেন্স এর মাধ্যমে কোন বন্ধু রেজিস্ট্রেশান ও সাবস্ক্রিপশন করলে প্রথমবার বোনাস পুরস্কার হিসাবে ২০% এর সমপরিমাণ টাকা পাবেন।

৭. রেফারেন্স বোনাস কত দিন পাব?

রেফারেন্স বোনাস সম্পর্কিত নতুন কোন নির্দেশনা না আসা পর্যন্ত চলমান থাকবে। নোটিস বোর্ড এর মাধ্যমে আপডেট তথ্য পাওয়া যাবে।

৮. সম্পূর্ণ কুইজ এ কয়টি প্রশ্ন থাকবে?

১৫ থেকে ২০ টি প্রশ্ন থাকবে, তবে এ সংখ্যা কম বেশী হতে পারে। খেলা চলাকালীন সময়ে মোট প্রশ্ন সংখ্যা দেখা যাবে।

৯. সম্পূর্ণ কুইজ এ কয়টি প্রশ্ন থাকবে?

প্রশ্নের ধরন ওপেন থাকবে অর্থাৎ ইতিহাস, ঐতিহ্য, খেলাধুলা, বিজ্ঞান, বিনোদন কিংবা চলমান ঘটনা সহ দেশ বিদেশের যেকোনো ক্যাটেগরি থেকে প্রশ্ন থাকবে।

১০. প্রত্যেক প্রশ্নের মার্ক কি এক?

প্রত্যেক প্রশ্নের মার্ক একই রকম না, কুইজ টাইপ অনুসারে মার্ক কম বেশী হবে।

১১. কি টাইপ এর কুইজ থাকবে?

টেক্সট কুইজ, ইমেজ কুইজ, অডিও কুইজ, ভিডিও কুইজ, পাজল কুইজ ইত্যাদি

১২. কিভাবে বিজয়ী নির্বাচিত হয়?

দ্রুততম সময়ে সর্বোচ্চ সঠিক উত্তরদাতা বিজয়ী হিসাবে বিবেচিত হবেন। একাধিক বিজয়ীর জন্য ক্রমানুসারে লিস্টিং করা হবে।




যোগাযোগ করুন

যে কোন তথ্য কিংবা অভিযোগ এর জন্য যোগাযোগ করুন

    Your message has been sent. Thank you!